কবি হেনরি স্বপন ও লেখক ইমতিয়াজের মুক্তির দাবিতে সমাবেশ

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার কবি হেনরি স্বপন এবং আইনজীবী ও লেখক ইমতিয়াজ মাহমুদের মুক্তি দাবি করেছে নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ ও কবি-লেখক-শিল্পী ঐক্য পরিষদ। দুজনকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে শুক্রবার বিকেল ৪টা থেকে শাহবাগে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে তারা।

বুধবার বিকেলে জাতীয় যাদুঘরের সামনে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে কবি, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ নানা পেশার মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।

এ সময় বক্তারা আরো বলেন, দেশে একের পর এক গুম, হত্যা, ধর্ষণের ঘটনা ঘটলেও এসব ঘটনার আসামিদের গ্রেপ্তার না করে, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করা হচ্ছে।


/এমবি/