পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ ২০২০ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনো ঝুলে আছে আদি বাসিন্দাদের প্লট বরাদ্দ। ছয় হাজার প্লট বরাদ্দ হলেও রাজউকের কাছে আবেদন জমা আছে প্রায় ২ হাজার। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জানিয়েছে জেলা প্রশাসকের অনাপত্তিপত্র পাওয়া সবাইকেই প্লট দেয়া হবে।
ঢাকা মূল শহরে মানুষের চাপ কমাতে ১৯৯৫ সালে পূর্বাচল আধুনিক শহর প্রকল্পের কাজ শুরু করে রাজউক। কুড়িল থেকে বালু নদী পাড় হলেই শুরু পূর্বাচল নতুন শহর প্রকল্প।
কিন্তু যাদের জমি নিয়ে গড়ে উঠেছে এই বিশাল আবাসিক এলাকা তাদের অনেকেই এখনো পায়নি তাদের কাঙ্খিত প্লটটি। এনিয়ে দীর্ঘদিন রাজউকে ধর্ণা দিয়েও আদি বাসিন্দারা কোনো সুরাহা পাননি।
অনেকেই বাড়ির কাজ শুরু করলেও আদিবাসিন্দাদের বিষয়টি ঝুলে থাকার কথা স্বীকার করেছে রাজউকও। তবে বেশিরভাগ আদি বাসিন্দার সমস্যা সমাধান হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক।
আদি বাসিন্দার সমস্যা এবছরই সমাধানের কথা জানিয়েছে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। বলছেন জেলা প্রসাশকের কাছ থেকে ছাড়পত্র পাওয়া সবাইকেই প্লট বুঝিয়ে দেয়া হবে।
/এন-এইচ/