ঈদের চতুর্থ দিনেও বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

এখনও ঈদের আনন্দে ঘুরে বেড়াচ্ছে নগরবাসী। শিশুপার্ক, চিড়িয়াখানা, জাদুঘরে শনিবারও ছিল দর্শনার্থীর ভিড়। ঈদ উপলক্ষে বিনোদন কেন্দ্রগুলোও বাড়তি ব্যবস্থা রেখেছে।

কর্মজীবীদের ঈদের ছুটি শেষ হচ্ছে শনিবার। শেষ দিনে তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে অনেকেই ছুটছেন বিনোদন কেন্দ্রগুলোতে। শ্যামলীর ওয়ান্ডারল্যান্ডে তাই বিনোদন প্রেমীদের ভিড়।

ছোট্ট সোনামনিদের হাত ধরে বিভিন্ন রাইড উপভোগ করছেন বড়রাও। ওয়ান্ডাল্যান্ডের রাইডগুলোও যেন প্রাণ ফিরে পেয়েছে।

কর্তৃপক্ষ বলছে, ওয়ান্ডারল্যান্ডে এবার ২০টির মতো রাইড বাড়ানো হয়েছে। পাশাপাশি, আকর্ষণ বাড়াতে করা হয়েছে সাজসজ্জাও।

ঈদের চতুর্থ দিনেও মিরপুর চিড়িয়াখানায় ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। বাঘ-সিংহ-বানরের খাঁচার সামনে জায়গা পাওয়াই কঠিন।

/এন-এইচ/চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, এখানে ২৩৫ প্রজাতির ৩ হাজারের মত পশু-পাখি দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়েছে। ঈদের দিন থেকে গড়ে দেড় থেকে দুই লাখ দর্শনার্থী ভিড় করেছে চিড়িয়াখানায়।
এছাড়াও রাজধানীর জাতীয় উদ্যান, জাদুঘরসহ অন্যান্য বিনোদন কেন্দ্রেও উৎসবপ্রেমীদের ভিড়ে মুখরিত।