গত দুই দিন ডেঙ্গু রোগী ভর্তির হার কমলেও আজ আবার বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। সকালে ঢাকা মেডিকেলে সোসাইটি অফ মেডিসিনের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জানানো হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো ভর্তি আছে প্রায় সাতশো ডেঙ্গু আক্রান্ত রোগী। সংবাদ সম্মেলনে, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়। সময়মত ব্যবস্থা নেয়া হলে ক্ষতির আশংকা নেই বলে জানান চিকিৎসরকরা।
ঈদে প্রায় এক কোটি মানুষ ঢাকা থেকে গ্রামে যাবে তাদের ডেঙ্গু চিকিৎসার সংকট যাতে না দেয় সেজন্য উপজেলার চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে সোসাইটি অফ মেডিসিন। কাল থেকেই শুরু হবে প্রশিক্ষণ।
/এন-এইচ/