ঈদ যাত্রায় চাপ বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। বাড়তি ভাড়ার অভিযোগ না থাকলেও লঞ্চ ছাড়ায় দেরির কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে এবার লঞ্চযাত্রায় শৃঙ্খলা আগের যেকোনো সময়ের চেয়ে ভালো বলে দাবি নৌ-প্রতিমন্ত্রীর।
বাড়ি ফেরায় সূচি বিপর্যয়ের কবলে ট্রেনের যাত্রীরা। সড়ক পথে পড়তে হচ্ছে যানজটের দুর্ভোগে। স্বস্তি নেই লঞ্চযাত্রায়ও। যাত্রীদের অভিযোগ নির্ধারিত সময় পার হওয়ার পরও ছাড়ছে না লঞ্চগুলো।
লঞ্চে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি দেখতে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন নৌ-প্রতিমন্ত্রী। আগের যেকোনো সময়ের চেয়ে এবার অনেক ক্ষেত্রেই শৃঙ্খলা ভালো বলে দাবি তারা। কোনো অনিয়ম পেলে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারিও দেন তিনি।
সদরঘাট ছাড়া প্রতিটি লঞ্চেই ডেক, ছাদ সব জায়গাতেই ছিল যাত্রীতে পরিপূর্ণ। ঈদ উপলক্ষে রোটেশনের নিয়ম শিথিল করা হয়েছে। তাই অতিরিক্ত যাত্রা করতে পারছে লঞ্চগুলো।
/এইচ.এ/