ওআইসি ট্যুরিজম সিটি ঢাকার মুসলিম স্থাপনা সংরক্ষণে উদ্যোগ নেই

ঢাকাকে ওআইসি সিটি অব ট্যুরিজম ঘোষণা করা হয় গত বছর। তারপরও মুসলিম স্থাপনাগুলো সংরক্ষণে কোন উদ্যোগ নেই। পর্যটন সংশ্লিষ্টদের অভিযোগ, এ ঘোষণা রয়ে গেছে শুধু কাগজে কলমেই। তবে সংস্কৃতি প্রতিমন্ত্রী জানালেন, ঐতিহাসিক স্থাপনা রক্ষায় পদক্ষেপ নেয়া হচ্ছে।

এক সময় পুরান ঢাকার আরমানি টোলার এই বাড়িটির মালিক ছিলো ভাওয়াল রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর পরিবার। ভবনটির ইটের গাঁথুনি দেখে বিশেষজ্ঞদের ধারণা, এটির মূল কাঠামো মোগল আমলে তৈরি, পরে ঔপনিবেশিক আমলে ভবনটি পুনর্নির্মাণ করে আর্মেনিয়রা।

ঢাকায় মোগলদের বিভিন্ন স্থাপনা পাওয়া গেলেও ব্যক্তিগত আবাসিক ভবন তেমন একটা চোখে পড়ে না। যে কয়েকটি রয়েছে কদর নেই সেগুলোরও।

শুধু মোগল স্থাপনাই নয়, ঝুঁকিতে রয়েছে পুরান ঢাকার অন্তত এক হাজার হেরিটেজ ভবন। ট্যুরিজম সিটি বাস্তবায়নে এগুলো সংস্কারের দাবি পর্যটন সংশ্লিষ্টদের।

সংস্কৃতি প্রতিমন্ত্রী জানালেন, পর্যটন খাতের বিস্তারে হেরিটেজ ভবনগুলো সংরক্ষণে উদ্যোগ নেয়া হবে।

ঢাকায় মুসলিম স্থাপনাগুলোর মধ্যে মোগলদের গড়া কয়েকটি মসজিদ সংরক্ষণ করেছে প্রত্নতত্ব অধিদপ্তর। এছাড়াও তালিকায় আছে লালবাগ কেল্লাসহ আরো কিছু মোগল স্থাপনা।

/এম-আই/