দি ইনডিপেনডেন্টের বিশ্বকাপ ক্রিকেট কুইজের বিজয়ীদের পুরস্কার প্রদান

ইংরেজি দৈনিক দি ইনডিপেনডেন্টের বিশ্বকাপ ক্রিকেট কুইজে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে দেয়া হয় এই পুরস্কার।

তিন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দি ইনডিপেনডেন্টের নির্বাহী সম্পাদক শামীম জাহেদী, ইনডিপেনডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত এবং ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির।
প্রতিযোগিরা এসএমএসের মাধ্যমে কুইজ আয়োজনে 'দি ইনডিপেনডেন্টের' উদ্যোগকে স্বাগত জানান।
/এসআইএস/