নতুন সড়ক আইনের প্রতি সম্মান দেখিয়ে তা মেনে চলার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার রাতে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে 'পালসার স্টান্ট ম্যানিয়া গ্রান্ড ফিনালের' অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
এ সময় মন্ত্রী বাইক চালকদের সড়ক আইন মেনে চলার পাশাপাশি সাবধানে বাইক চালানোর আহ্বান জানান। পরে বাংলাদেশের প্রথম স্টান্ট সুপারস্টার হিসেবে আব্দুল কাইয়ুমকে ১০ লাখ টাকা এবং একটি ব্র্যান্ড নিউ হাইটেক পালসার এনএস-১৬০ এফআই এবিএস বাইক পুরস্কার তুলে দেন।
ফেসবুক পেজের মাধ্যমে ৮ হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে সেরা ১০০ জন প্রতিযোগী নির্বাচন করা হয়। তাদের মধ্য থেকে বিভিন্ন রাউন্ড শেষে বিজয়ীকে বেছে নেয়া হয়।
/এসআইএস/