দুদিনের ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫০ থেকে ৮০ টাকা। পাইকারিতে নতুন আর পুরোনো দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৬০ টাকায়। বাজারে ভালো সরবরাহ থাকায় ও ব্যবহার কমায় দাম কমছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে খুচরা বাজারে দাম খুব একটা কমেনি।
অস্থির পেঁয়াজের বাজারে ধীরে ধীরে স্থির হতে শুরু করেছে। গত কয়েক দিন ধরে দামের লাগামহীন উর্ধ্বগতিতে ভাটা পড়েছে। পাইকারি বাজারে কেজিতে দাম কমেছে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত।
কারওয়ান বাজারে দুই দিন আগেও দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ২৩০ টাকায়। আর সোমবার তা বিক্রি হয় ১৮৫ থেকে ১৯০ টাকায়। মিয়ানমারের পিঁয়াজের কেজি ১৬০ টাকা। তবে পাইকারিতে দাম কমার প্রভাব তেমন পড়েনি খুচরা বাজারে।
দাম কমলেও তা এখনও নাগালে না আসায় অসন্তোষ ক্রেতারা। তাই টিসিবির ট্রাক থেকে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে ভিড় ক্রমেই বাড়ছে। বিশৃঙ্খলা রোধে মোতায়েন হয়েছে পুলিশ।
পেঁয়াজের দাম কমতে শুরু করলেও বাজারে তদারকি কার্যক্রম আগের মতোই চলবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রানালয়ের কর্মকর্তারা।
/এম-আই/