ঝিনাইদহে প্রতিপক্ষের কিল-ঘুষিতে প্রাণ গেল একজনের

ঝিনাইদহে গাছ কেটে বিক্রি করা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কিল-ঘুষিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জাফর আলি।

বৃহস্পতিবার দিবাগত রাতে মহেশপুর উপজেলার শামস্তা গ্রামে এই ঘটনা ঘটে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত জাফর আলির সঙ্গে একটি গাছ কেটে বিক্রি করা নিয়ে প্রতিবেশিদের বিরোধ ছিল। কিছু দিন আগে তিনি ঢাকায় চলে যান। মাঝেমাঝে বাড়ি আসতেন। কয়েকদিন আগে আবার বাড়িতে আসেন। গেল রাতে তারবির নামাজের পর সালিসের নামে ডেকে নেওয়া হয় জাফর আলিকে। একপর্যায়ে জাফর আলিকে কিল-ঘুষি মারে প্রতিপক্ষের লোকজন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ফয়েজ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।