যশোরের উপশহরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদস্যদের শিফট বদলের সময় জনমানবশূন্য স্থানে দাঁড়িয়ে থাকা একটি বাসের ভেতরে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া।
পুলিশের এই কর্মকর্তা জানান, ভোরে মাগুরা রোডে একটি সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে ডিবির টিম যায়। সেখানে অগ্নিসংযোগ করা রাহিন পরিবহণের একটি লোকাল বাস দেখতে পান তারা। এর আগেই স্থানীয়রা বাসটির আগুন নিভিয়ে ফেলে।
ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।