মনিরামপুরে ঈগল প্রতীকের ২ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ

যশোর-৫ (মনিরামপুর) আসনে নৌকা সমর্থকদের বিরুদ্ধে ঈগল প্রতীকের দুই সমর্থককে ধারাল দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে । আহত মশিউর রহমান ও সাধন দাস খেদাপাড়া কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা।  

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করেছে।

আহত মশিউর রহমান বলেন, 'আমি ঈগল প্রতীকের কর্মী। ঈগলে সমর্থন করার কারণে দা দিয়ে কোপ মেরে হাত কটে দিয়েছে নৌকা সমর্থক আমীর আলীর ছেলে হাবিবসহ পাঁচ থেকে ছয় জন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন বলেন, বিষয়টি এখনও আমাদের জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।