চুয়াডাঙ্গার জীবননগরে একটি ক্লিনিকে হাফিজা খাতুন (৩৫) নামে এক নার্সকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। জীবননগর পৌর এলাকার মা নার্সিং হোম নামের ক্লিনিকে গতকাল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
হাফিজা খাতুন জীবননগর বালিহুদা গ্রামের কবির হোসেনের স্ত্রী।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবিদ হাসান স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার রাতে ক্লিনিকের দ্বিতীয়তলার একটি কক্ষে মারাত্মক জখম অবস্থায় হাফিজা খাতুনকে দেখতে পান সহকর্মীরা। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনা অনুসন্ধানে কাজ করছে পুলিশ।’