কুষ্টিয়ার কুমারখালীতে বিশেষ অভিযানে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোররাতে উপজেলার পদ্ম পুকুর ঘাট এলাকা থেকে পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয় এবং বেলা ১২টার দিকে উপজেলা মোড় থেকে সভাপতি খন্দকার মোবিন হাসান প্রান্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মোবিন হাসান প্রান্ত (২৮) ও উপ-দপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয় (২১)।
এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পৃথক স্থান থেকে দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’