মেহেরপুরের গাংনীর চোর গোয়াল নামক গ্রামে একটি বাড়ির সামনে থেকে লালটেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে গাংনী থানা-পুলিশ সেগুলো উদ্ধার প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে।
এর আগে সকাল ৭টার দিকে বোমা সাদৃশ বস্তু দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল্লাহ আল মামুন।
ওসি জানান, গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের মুদি ব্যবসায়ী কামরুজ্জামান লিপুর দোকানসহ বাড়ির সামনে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ বস্তুকে বা কাহারা রাতের আধারে রেখে গেছে তা দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। বোমা সাদৃশ বস্তু রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।