প্রত্যাহারের পর চুয়াডাঙ্গার দুটি আসনে প্রার্থী ৬ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ মঙ্গলবার। মনোনয়ন দাখিল করা প্রার্থীদের অনেকেই আজ প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। চুয়াডাঙ্গার দুটি আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর চুড়ান্ত প্রার্থী তালিকায় থাকলেন ৬ জন প্রার্থী।

চূড়ান্ত প্রার্থী তালিকায় আছেন চুয়াডাঙ্গা ১ আসনে মোঃ শরীফুজ্জামান (বিএনপি), অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল (জামায়াত) এবং মোঃ জহুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। 

অন্যদিকে, চুয়াডাঙ্গা ২ আসনে নির্বাচনে অংশ নেবেন মাহমুদ হাসান খান (বিএনপি), মোঃ রুহুল আমিন (জামায়াত) এবং হাসানুজ্জামান সজিব (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার দুটি আসনের কোনোটিতেই বিএনপির বিদ্রোহী কোনো প্রার্থী নেই। এছাড়া নেই কোনো স্বতন্ত্র প্রার্থীও।