মেহেরপুরের গাংনীতে মাইন সাদৃশ বস্তুর বেশ কয়েকটি বক্স পাওয়া গেছে। মাইন সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল এসে ঘিরে রেখেছে গাংনী থানা পুলিশ। আজ শনিবার সকালে স্থানীয়রা এগুলো দেখতে পায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শিমুল কুমার দাস জানান, উপজেলার বেতবাড়িয়া গ্রামের নুরুজ্জামান কালুর পরিত্যক্ত জমিতে মাটি কাটার সময় মাইন সদৃশ বস্তুর দেখা মেলে।
তিনি আরও জানান, স্থানীয়রা জানালে দ্রুত ঘটনাস্থলে থানা পুলিশের একটি দল পৌঁছে জায়গাটি ঘিরে রাখে। ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ফেলে যেতে পারে। মাইন সদৃশ বস্তুটির উপরে লেখা রয়েছে ১৯৬৭ সালে তৈরি পাকিস্তানের মাইন।