আলোচিত আছিয়া হত্যা মামলার রায় মঙ্গলবার

মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় কাল। শেষ হয়েছে মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিলের শুনানি। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। 

এর আগে, এই মামলায় আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পরবর্তীতে মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয় গত ১১ আগস্ট। 

উল্লেখ্য, ২০২৫ সালের ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যায় শিশু আছিয়া। সেখানে তাকে ধর্ষণ ও নির্যাতন করে বোনের শ্বশুর হিটু শেখ। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে ফরিদপুর মেডিকেল থেকে ঢাকায় পাঠানো হয়। পরে সিএমএইচে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ মার্চ মারা যায় আছিয়া। 

এই মামলায় তিন আসামিকে খালাস দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।