খুলনায় গুলি করে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে হত্যা

খুলনার দিঘলিয়ায় নিষিদ্ধ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর ১২টার দিকে ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

দিঘলিয়া থানার ওসি হাওলাদা সানোয়ার হুসাইন জানান, চা দোকান থেকে বাড়ি ফিরছিলেন নাসিম। এ সময় ভ্যানে করে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

ওসি জানান, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাসিম ৪টি হত্যাসহ ৭টি মামলার আসামি ছিলেন।