ময়মনসিংহে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১৪মে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত যুবক মারা গেছে। নিহত যুবকের নাম আখতারুল আলম শুভ (৩১)।
গতকাল সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মারা যাওয়া আখতারুল আলম শুভ ময়মনসিংহরে ফুলবাড়ীয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের এনামুর রহমান রবির শ্যালক।
মঙ্গলবার ময়মনসিংহ নগরীর চৌরঙ্গীর মোড় মসজিদে নামাজে জানাযা শেষে আকুয়া মাদ্রাসা কোয়াটার গোরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচন করায় স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল মালেক সরকারের সমর্থক স্থানীয় জয়নালের সাথে ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবির বিরোধ দেখা দেয়। এর জেরে গত ১৪মে রাতে এনামুর রহমান রবির উপর জয়নালের লোকজন হামলা করলে রবির শ্যালক শুভ মারাত্বক ভাবে আহত হয়। পরে চিকিৎধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যায় শুভ। এই ঘটনায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের এনামুর রহমান রবিও আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একমাত্র ভাইকে হারিয়ে দিশেহারা শুভর বোন ইসমত আরা সরকার। তার দাবি, হত্যাকারীরা স্থানীয় এমপি ছত্রছায়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এঘটনায় বিচার দাবি করেছেন তিনি।
এ বিষয়ে, ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে জয়নাল আবেদিন ও এনামুর রহমানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর কয়েক দিন পর ১৩ মে রাতে দেওখোলা বাজারে এনামুর রহমান, আখতারুলসহ পাঁচ নেতা-কর্মীর ওপর হামলা হয়। মামলার ১৭ আসামির মধ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বেশির ভাগ আসামিই আগাম জামিন পেয়েছেন।