ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাবেক মেয়র ও ফুলপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শশধর সেনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথবাহিনীর একটি দল রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান। ওসি জানান, ফুলপুর থানার বিস্ফোরক আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে রোববার তাঁকে আদালতে সোপর্দ কর হয়।

ওসি জানান, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের ৩২৩টি পৌরসভার সঙ্গে ফুলপুর পৌরসভার মেয়রও অপসারিত হয়। ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে প্রথম পৌর মেয়র হয়েছিলেন শশধর সেন। পাঁচ আগস্টের পর আত্মগোপনে ছিলেন শশধর সেন। এলাকায় না গিয়ে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার একটি বাসায় অবস্থান করছিলেন। প্রযুক্তি ব্যবহার করে তাঁর অবস্থানের খবর পেয়ে গ্রেপ্তার করা হয়।