ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় যায়নি। তবে তারা সম্পর্কে বাবা-ছেলে এবং অটোরিকশার যাত্রী ছিলের বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
এসআই ফরিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করছি। নিহতের নাম পরিচয় জানতে কাজ করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।