নেত্রকোণায় গারো পাহাড়ের অজগর লোকালয়ে

নেত্রকোণার গারো পাহাড় থেকে দুর্গাপুরে খাদ্যের সন্ধানে বড় আকারের একটি অজগর সাপ লোকালয়ে নেমে আসে। পরে সাপটিকে বনে অবমুক্ত করা হয়।

আজ সোমবার সকাল সোয়া ৭টার দিকে জেলার গারো পাহাড়ি অঞ্চল দুর্গাপুরের আগাড়পাড়া গ্রাম থেকে সাপটিকে উদ্ধারের কথা জানায় বন বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর রেঞ্জের সদর বিটের ফরেস্ট গার্ড মনোয়ার হোসেন জানান, খাদ্যের সন্ধানে গারো পাহাড় থেকে আগাড়পাড়া গ্রামের লোকালয়ে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ নেমে আসে। সকালে গ্রামের শামসুল মিয়া বাড়ির পাশে ডোবায় মাছ ধরাতে জালে ফেলেন। তখন সাপটি সাপটি আটকা পড়ে।

পরে গ্রামের লোকজন স্থানীয় বন্যপ্রেমী আমিন খানকে জানালে তিনি সাপটিকে আয়ত্তে নেন। আমিন খান বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন। তখন বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে সুস্থ অবস্থায় সাপটিকে উদ্ধার করে স্খানীয় নলুয়াপাড়া বনে অবমুক্ত করা হয়।