নেত্রকোণার গারো পাহাড়ি অঞ্চল কলমাকান্দায় বেড়াতে গিয়ে সেখানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার রংছাতী ইউনিয়নের পর্যটনকেন্দ্র চন্দ্রডিঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পর্যটক হচ্ছেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোলাম মোস্তফার ছেলে হুমায়ুন আহমেদ (২৯)।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজল সরকার জানান, বন্ধুদের সাথে চন্দ্রডিঙ্গা বেড়াতে যান হুমায়ূন আহমেদ। সেখানে তিনি দুপুরের দিকে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে বন্ধুরা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরও জানান, নিহত হুমায়ুন আহমেদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।