জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– দেওয়ানগঞ্জের নিমাইমারী গ্রামের আশকর আলী ও জাহিদুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ভুক্তভোগীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়ানো এবং স্বজনদের হত্যার হুমকি দিয়ে আশকর আলী ধর্ষণ করে। ২০২২ সালের ৩১ মার্চ জাহিদুলের সহায়তায় ফের ধর্ষণের সময় বাধা দেওয়ায় ভুক্তভোগী ও তার স্বামীকে মারধর করে আসামিরা। পরে ১০ এপ্রিল মামলা দায়ের হলে পুলিশ চার্জশিট জমা দেয়। আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেন।
এদিকে কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সাদেক মিয়া হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন এবং ৪ জনকে খালাস দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত