সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর যমুনার নদীতে ভাসমান অবস্থায় আবু বক্কার সিদ্দিক আবির (১২) নামের এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ের মেঘুল্লা গ্রামের যমুনার শাখা নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন।
আবু বক্কার সিদ্দিক আবির বেলকুচি পৌর এলাকার চালা কলেজ পাড়া গ্রামের শাহিন আক্তারের ছেলে ও মুকুন্দগাঁতি হাফিজিয়া মাদরাসার ছাত্র।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মেঘুল্লা এলাকার যমুনা নদীতে একটি লাশ ভেসে উঠেছে। থানা পুলিশ ও নৌ পুলিশের একটি দল ঘটনাস্থালে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ওসি আরও জানান, এর আগে গত শুক্রবারে আবু বক্কার বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্য যাত্রা করে। মাদ্রাসা থেকে আর ফিরে না আসায় পরিবার তার খোঁজ করেন। অনেক খোঁজাখুজির পর ছেলের কোন হদিস খবর না পেলে তার বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আজ নদী থেকে লাশ উদ্ধার করা হয়।