হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাত, কিশোরের মৃত্যু 

নওগাঁর পত্নীতলা উপজেলার হারপুর গ্রামে বজ্রপাতে মাহাবীর (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মাহবুব হোসেন বাবু (৪০) নামে এক ব্যক্তি। সোমবার দুপুর ২টার দিকে এই বজ্রপাত ও হতাহতের ঘটনা হয়।

মৃত মহাবীর হারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আহত বাবু একই গ্রামের বাসিন্দা, তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, ‘আজ দুপুরে উপজেলার হারপুর গ্রামের মহাবীর ও বাবু আত্রাই নদীর চরে উপর হাঁসের খামারে কাজ করছিল। এ সময় তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মহাবীরের মৃত্যু হয়। বাবুকে আহত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।’