নাটোরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনা এখনও ওই বৃদ্ধের নাম জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। উপজেলার আব্দুলপুর জংশন এলাকায় ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রোববার সকাল ৮টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের রেলগেট এলাকায় রেল লাইন পার হচ্ছিল ওই বৃদ্ধ। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনাটি স্থানীয়রা দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। 

ওসি বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। পরিচয় পাওয়া গেলে ময়নাতদন্তের পর তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।