পাবনা আটঘরিয়া উপজেলায় আঞ্চলিক সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৪৫ বছর। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার টেবুনিয়া-চাটমোহর সড়কের জালালের ঢালু নামক স্থান থেকে আজ বুধবার ভোরে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) চাঁন মিয়া। তিনি জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে দ্রুতগতির একটি ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।