বগুড়ার শাজাহানপুর উপজেলার খৈলশাকান্দি গ্রামে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা সাদিয়া বেগম। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা হয়।
ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
নিহত শিশু ছেলে সাইফের বয়স ৩ বছর ও মেয়ের বয়স ১ বছর। খলিশাকান্দি গ্রামের ঐ বাড়িতে শাহাদাৎ হোসেন-সাদিয়া দম্পতি দুই সন্তান নিয়ে বসবাস করতেন। শাহাদাৎ হোসেন পেশায় সেনা সদস্য। তিনি ময়মনসিংহে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, এই দম্পতির মধ্যে আগে থেকে পারিবারিক কলহ ছিল। আজ সকালে তাদের মধ্যে নতুন করে ঝামেলা বাঁধে। তারপর সকাল সাড়ে ১০টার দিকে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে জবাই করে মা নিজে আত্মহত্যা করেন।
এ ঘটনায় তদন্ত করছে, পুলিশ, ডিবি ও সিআইডি।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘দাম্পত্য কলহ থেকেই মূলত এই ঘটনা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। কয়েকদিন আগে ছুটিতে সেনা সদস্য কাজল বাড়িতে আসেন। কাছ থেকে জানতে পেরেছি তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ হতো। আজ সকালে তাদের দাম্পত্য কলহের এক পর্যায়ে গৃহবধূ তার বঁটি দিয়ে দুই সন্তানকে জবাই করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।’
ওসি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’