পরিত্যক্ত গভীর নলকূপের গর্তের ভেতর পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
রাতে রাজশাহীতে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘শিশুটিকে ৪৫ ফিট নিচ থেকে পাইবের মধ্যে থেকে রাত ৯টায় আমরা অচেতন অবস্থায় উদ্ধার করেছি। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’
রাত ৯ টা ৪০মিনিটে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এর আগে ৩২ ঘণ্টার চেষ্টায় সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সে সময় ফায়ার সার্ভিস জানিয়েছিল, রাত ৯টার দিকে সাজিদকে গর্ত থেকে বের করা হয়। উদ্ধারের পর শিশুটিকে অচেতন অবস্থায় একটি হাসপাতালে নেওয়া হয়।
গত বুধবার রাজশাহীর তানোরে শিশু সাজিদ তার মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের মধ্যে পড়ে যায়। এরপর থেকেই ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা শুরু করে।