নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাম্পট্রাকের চাপায় সবজিবাহী অটোরিকশায় থাকা চারজন নিহত হয়েছেন। এতে গুরুত্বর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতরা সবজি বিক্রেতা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ভোরে নওগাঁ-পত্নীতলা সড়কের পাটকাঠি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।
নিহত চারজনের মধ্যে তাৎক্ষণিক দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)।
মহাদেবপুর থানার ওসি আব্দুল লতিফ জানান, ডাম্পট্রাক মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সবজিবাহী ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এরপর ডাম্পট্রাকটি রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে চারজন নিহত হন। এছাড়া আহত একজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।