বগুড়ায় চলন্ত বাসে আগুন

বগুড়ার শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কে ‘কুড়িগ্রাম ট্রাভেলস’ নামের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ৮টার দিকে বাসটি উপজেলার সি ব্লক এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘কুড়িগ্রাম ট্রাভেলস’ নামের একটি বাস চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথে সি ব্লক এলাকায় আসলে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, বাসটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির একটি অংশ পুড়ে গেছে। বাসে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।