নাটোরের সিংড়ায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সজল মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মহিষমারী কাচারিপাড়া গ্রামে এই দুর্ঘটনা হয়।
নিহত সজল মোল্লা উপজেলাধীন চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামের শহীদ মোল্লার ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আজ সকালেও মাঠে নিজের ধানের জমিতে বৈদ্যুতিক মটর দিয়ে সেচ দেওয়ার কাজ করছিলেন সজল মোল্লা। সেচ কাজ করার সময় অসাবধানতাসবত সজল বৈদ্যুতিক মটরের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি। স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সজল মোল্লাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।’