রাবিতে র‍্যাগিং নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এ ঘটনা ঘটে।

এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, শিক্ষার্থীরা একে অপরকে এলোপাতাড়ি মারধর করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগ ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে র‍্যাগিংকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এমন সংঘর্ষের ঘটনায় দ্রুত রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক করেন। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।