চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা মহল্লার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ইমন আহমেদ পায়েল পিঠালিতলা মহল্লার মোহা. আশরাফুল হক সিলু ওরফে সিলু মোহরিলের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের (অন্তর্বর্তী সরকারের নিষিদ্ধ ঘোষিত) সহ-সাধারণ সম্পাদক ছিলেন। 

ওসি বলেন, ‘স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো ঘটনা আছে তা মরদেহের ময়না তদন্ত শেষে বোঝা যাবে। তবে ইমন দীর্ঘদিন ধরে পারিবারিকসহ নানার কারণে হতাশাগ্রস্ত ছিলেন।’ 

ওসি আরও বলেন, ‘এখন পর্যন্ত (বিকাল সাড়ে ৫টা) পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।