চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

সীমান্তের শূন্য রেখার ভারতীয় অংশে অবস্থান করছে ২০ জন। ছবি: ইনডিপেনডেন্টচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শুক্রবার রাতে তাদের পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তারা সীমান্তের শূন্য রেখার ভারতীয় অংশে অবস্থান করছে।

আজ শনিবার সকালে বিজিবির ৫৯ ব্যাটায়িলনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। ছবি: ইনডিপেনডেন্টবিজিবি ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ওই ২০ জনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন। বিজিবি বিষয়টি টের পেয়ে তাদের বাংলাদেশে আসতে বাধা দেয়। বিজিবির বাধার মুখে তারা সীমান্তের শূন্য রেখায় ভারতীয় অংশে অবস্থান নিয়েছে।  

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিজিবি টহল দলের তৎপতরায় ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে শূন্য রেখায় অবস্থায় করছে। আমরা সীমান্তে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।’