সিরাজগঞ্জে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তর অঞ্চলের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
যমুনা সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি কড্ডারমোড় স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের ‘ঝ’ বগি লাইনচ্যুত হয়।
তিনি জানান, এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে ট্রেন। ঈশ্বরদীর পাকশি থেকে উদ্ধার ট্রেন রওনা হয়েছে।