দুই ঘণ্টা বন্ধের পর রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধে দুই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু রয়েছে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, গতকাল শুক্রবার যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে রাজশাহী ও নাটোরের বাস শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নাটোরের একটি বাস রাজশাহী গেলে সেখানকার পরিবহন শ্রমিকরা তা আটকে দেয়। এর জেরে নাটোরের ওপর দিয়ে রাজশাহীর কোনো বাস চলাচল করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্থানীয় বাস মালিক-শ্রমিক সমিতি। 

পাল্টা কর্মসূচিতে রাজশাহী থেকে ঢাকাগামীসহ দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।  

হঠাৎ বাস চলাচল বন্ধের সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকে বিকল্প যানবাহনে চড়ে রাজশাহী ছাড়েন। কেউ অপেক্ষা করেন বাস চলাচল স্বাভাবিক হওয়ার।