রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে রাতে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তনের অভিযোগ উঠেছে। ২৭ শিক্ষককে রাতে বোর্ডে ডেকে নেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান।
শিক্ষার্থীদের আবেদনের পর এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ করে রাজশাহী শিক্ষা বোর্ড। অভিযোগ উঠেছে, মঙ্গলবার রাতে ২৭ শিক্ষককে ডেকে ফলাফল পরিবর্তনের কাজ করানো হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী জানান, পুনঃনিরীক্ষণের পর ইংরেজি ও গণিতে বেশি শিক্ষার্থী ফেল করায় বিষয়গুলো আবার যাচাই করা হচ্ছে। দ্রুত কাজ শেষ করতেই রাতে শিক্ষকদের বোর্ডে আনা হয়েছে বলে দাবি তার।