চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ, পুলিশের কনস্টেবলসহ গ্রেপ্তার ২ 

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাতের মামলায় পুলিশের কনস্টেবল জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানান, গত ৮ আগস্ট সদর উপজেলার কালীনগর এলাকায় অভিযানের নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাতের অভিযোগ ওঠে পুলিশ কনস্টেবল জাকির হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী রাজশাহীর সোনা ব্যবসায়ী নিঝুম। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, শনিবার রাতেই কনস্টেবল জাকির হোসেন ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা হয় সাড়ে ২০ ভরি সোনা। বাকি সোনা উদ্ধারের পাশাপাশি জড়িত আরেকজনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।