ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় মিতু (১৫) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রোবরার দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
মিতু (১৫) ওই উপজেলার কামারপুকুর গ্রামের মুশা আলীর মেয়ে ও কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
মিতুর বাবা মুশা বলেন, ‘তিন ছেলেমেয়ের মধ্যে মিতু দ্বিতীয় সন্তান। মিতু এবার কামার পুকুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। আজ ফলাফল প্রকাশিত হলে মিতু মানসিকভাবে ভেঙ্গে পড়ে। পরে কোনো এক সময় ঘরের দরজা বন্ধ করে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।’
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে হরিপুর থানার ওসি তদন্ত মুহা. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়জনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আজ রোববার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর সারা দেশে পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। এতে মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ। ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ।