লালমনিরহাটে জমি খুঁড়ে মিলল গ্রেনেড

লালমনিরহাট আদিতমারীতে জমির ড্রেন খুঁড়তে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকার ডা. আব্দুল আজিজের বাড়ির পাশের বাশ ঝাড় থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই এলাকার ডা. আজিজ তার নিজ খেতে ড্রেনের কাজ করতে ছিল সন্দেহজনক একটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে দেখেন গ্রেনেডের মতো। পরে তিনি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। তখন পরিবারিক ও স্থানীয়দের দেখান। সন্দেহ হলে তারা পুলিশকে জানান। পরে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া পরিত্যক্ত গ্রেনেডটি ৭১ সালের। পরবর্তীতে বিধি মোতাবেক পরিত্যক্ত গ্রেনেডটি নিস্ক্রিয় করা হবে। বর্তমানে নিরাপদে থানায় রাখা হয়েছে।