মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে মজুদকৃত জ্বালানি তেল ভারতে পাচার ঠেকাতে, দিনাজপুরের হিলি সীমান্তে সর্তকতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
সরকারের নির্দেশে বৃহস্পতিবার থেকে হিলি সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে বাড়তি টহল দেওয়া হচ্ছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল লতিফুল বারী জানান, তেলের পাচার রোধে বিজিবির পোষ্টগুলোকে সতর্ক করা হয়েছে। সীমান্তে বাড়তি সদস্য মোতায়েনসহ গোয়েন্দা নজরদাড়ি বাড়ানো হয়েছে। এছাড়া আমদানি পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকগুলো দেশে ফেরত যাওয়ার সময় তল্লাশি চালানো হচ্ছে।