দিনাজপুরে সিআইডি পুলিশের ইন্সপেক্টরকে লাঞ্ছনার মামলায় জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। পরে প্রশাসনের আশ্বাসে সাত ঘণ্টা ধরে চলা অবরোধ প্রত্যাহার করা হয়।
মঙ্গলবার বেলা ১১টা থেকে শহরের বিভিন্ন প্রবেশমুখে বাস, ট্রাক ও কাভার্ডভ্যান রেখে অবরোধ শুরু করেন তারা। এতে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে দীর্ঘ যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে যাত্রীদের।
অবরোধকারীদের দাবি, মুজিবকে গ্রেপ্তারের পর থানায় নির্যাতন করা হয়েছে। গেলো রোববার রাতে কোতোয়ালি থানার ভেতরে সিআইডির ইন্সপেক্টর নওয়াবুর রহমানকে থাপ্পড় মারেন কৃষক দলের নেতা মুজিব। এ ঘটনায় মামলার পর তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।