বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

রোগীর মৃত্যুতে সংঘর্ষ, কর্মবিরতিতে ভোগান্তি 

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে হামলার অভিযোগে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে সকাল থেকে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। 

এর আগে, মঙ্গলবার রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের ঘটনায় ৬ চিকিৎসকসহ অন্তত ১২ জন আহত হন। এ ঘটনায় রাতেই ৬ জনকে আটক করা হয়। 

পুলিশ জানিয়েছে, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ইন্টার্ন চিকিৎসক রিতুল মণ্ডল জানান, হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে মঙ্গলবার রাতেই কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। দোষীদের গ্রেপ্তারসহ ৩ দফা দাবি পূরণ না হলে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।