ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলামে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে কোন অভিযোগ না থাকায় ৬ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন।
এ সময় রিটার্নিং অফিসার প্রার্থী ও তাদের প্রতিনিধিদের কথা শোনেন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।
আসনটিতে উপনির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে দাখিল করেছিলেন। পাঁচটি দলের মোট ৬ জন মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। এরমধ্যে বিএনপি থেকে দুইজন প্রার্থী রয়েছেন। বিএনপি দুই প্রার্থীর বিষয়ে রিটার্নিং অফিসার বলেন বিএনপি মহাসচিব স্বাক্ষরিত যার নাম আসবে তিনি দলীয় প্রতীক পাবেন।
প্রার্থীদের মধ্যে রয়েছেন–বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপি সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াত ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুকসহ ছয়জন প্রার্থী।
আগামী ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ হবে এবং ২৯ অক্টোবর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঠাকুরগাঁও-১ আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি এলাকা নিয়ে গঠিত। এর আগে আসনটিতে জয়ী হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীয় হয়েছিলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করেন। পরে ২৯ অক্টোবর উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। আসনটির মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১৮৫টি।