চুরির উদ্দেশে রংপুরে শিক্ষক গণপতি পরিবারের সবাইকে হত্যা: পুলিশ

রংপুরে শিক্ষক গণপতির বাসায় টাকা চুরির উদ্দেশে চারজনকে আসামি মুগ্ধ ও সিদ্ধার্ত দাস হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ এক ব্রিফিংয়ে বলেন, হত্যার ঘটনায় অর্ধশত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও তদন্ত শেষে মুগ্ধ ও সিদ্ধার্ত দাস দুজনই অপরাধী হিসেবে নিশ্চিত হওয়া গেছে এবং সে হিসেবে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

তিনি বলেন, চুরি করতে গিয়ে বাধা প্রাপ্ত হয়েই একে একে পরিবারের চার জনকে হত্যা করে তারা। হত্যার সময় গামছা, শারীরিক ক্ষমতা প্রয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ কমিশনার বলেন, গণপতি চক্রবর্তীর অবসরকালীন টাকা ও স্বর্ণালঙ্কার চুরির উদ্দেশেই আসামিরা তার বাড়িতে প্রবেশ করে।

গত ২২ আগস্ট রাতে মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং দুই সন্তান আগামী চক্রবর্তী ও আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ।