সিলেটে করোনায় একজনের মৃত্যু 

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সিলেটের করোনা ডেডিকেটেড হাসপাতাল শহিদ শামসুদ্দিন হাসপাতালে তার মৃত্যু হয়।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. আনিসুর রহমান বলেন, ‘৬৯ বছর বয়সী মৃত পুরুষ ব্যক্তির বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। তিনি তিনদিন থেকে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।’

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২২ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি।

বর্তমানে সিলেটে শনাক্তকৃত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন। তাদের মধ্যে মাত্র ৮জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ১২ জন নিজ দায়িত্বে বাড়িতেই চিকিৎসা নিচ্ছে।

এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ২৯৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।