সুনামগঞ্জের ছাতকে তুচ্ছ ঘটনার জেরে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার সকালের এ সংঘর্ষে আহত হয়েছে ২০ জন।
সূত্র জানায়, আজ সকালে ছাতক উপজেলার নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দ আলীকে অপমান করার অভিযোগে প্রতিপক্ষ সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল হক ও মোস্তাইয়ের সঙ্গে তর্ক-বিতর্ক বাঁধে। এর জেরে দুই গ্রামের গোষ্ঠীগত লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘আজ সকালে নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দালীকে অপমান করার অভিযোগে প্রতিপক্ষ সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল হক ও মোস্তাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে সংঘর্ষ বেঁধে যায়।’
ওসি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’